এইচ কে টাইমস ২৪

খেলা

প্রথম একাদশে থাকবেন না মেচি নিয়মরক্ষার লড়াইয়ে কাল মুখোমুখি আর্জেন্টিনা-জর্ডান

নিয়মরক্ষার লড়াইয়ে কাল মুখোমুখি আর্জেন্টিনা-জর্ডান

স্পোর্টস ডেস্ক, hktims-24

২০২৬ বিশ্বকাপের গ্রুপ জে'র শেষ ম্যাচে আগামীকাল রোববার (২৮ জুন) সকাল ৮টায় মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও জর্ডান। যুক্তরাষ্ট্রের টেক্সাসের আরলিংটনে অবস্থিত এটি অ্যান্ড টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

ম্যাচটি কার্যত গুরুত্ব হারিয়েছে অনেক আগেই। আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে আগেই নকআউট পর্ব নিশ্চিত করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। অন্যদিকে দুই ম্যাচেই হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে জর্ডানের। ইতিহাসে এটিই হবে দুই দলের প্রথম সাক্ষাৎ।

চলতি আসরে দুর্দান্ত ফর্মে আছেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক ও অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা এখন তিনি। তবে দল আগেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় এই ম্যাচে তাকে বিশ্রাম দেওয়ার চিন্তায় আছেন কোচ লিওনেল স্কালোনি, একাদশে আসতে পারে একাধিক পরিবর্তনও। চোটের কারণে নিয়মিত ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোর খেলা নিয়েও আছে অনিশ্চয়তা।

জর্ডানের জন্য ম্যাচটি এখন কেবল মর্যাদার লড়াই। দুই ম্যাচেই গোল করা আলি ওলওয়ান ও নিজার আল-রাশদান চাইবেন প্রথমবারের বিশ্বকাপ অভিযান স্মরণীয় করে শেষ করতে।

ম্যাচ তথ্য:

প্রতিপক্ষ: আর্জেন্টিনা বনাম জর্ডান

ভেন্যু: এটি অ্যান্ড টি স্টেডিয়াম, আরলিংটন, টেক্সাস

সময়: ২৮ জুন, সকাল ৮টা (বাংলাদেশ সময়)

টুর্নামেন্ট: ফিফা বিশ্বকাপ ২০২৬, গ্রুপ জে

Image

আপনার মতামত লিখুন

এইচ কে টাইমস ২৪

রোববার, ২৮ জুন ২০২৬

নিয়মরক্ষার লড়াইয়ে কাল মুখোমুখি আর্জেন্টিনা-জর্ডান

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এইচ,কে খালেদ সাইফুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত এইচ কে টাইমস ২৪

0:00 0:00
1.0x